শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলার উত্তর বিশিউড়া এলাকায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো কেন্দ্র করে হত্যা মামলার আসামি আলামিনকে গ্রেপ্তার করেছে এসআরবি’র চৌকস টিম। আজ মঙ্গলবার দুপুরের দিকে ময়মনসিংহ সদর কোম্পানির এসআরবি-১৪ সূত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ১জুন রাত অনুমান সাড়ে ১১টার সময় নেত্রকোণা জেলার সদর থানার উত্তর বিশিউড়া এলাকায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো নিয়ে ভিকটিম মোস্তফা আমির ফয়সাল, রাব্বি হাসান রবিন ও মোঃ আব্দুল্লাহ আল ফাহিম ওরফে সৌরভদের সাথে গ্রেপ্তার হওয়া আসামি আলামিন ও তার সহযোগীদের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য ভিকটিমদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। ভিকটিম মোস্তফা আমির ফয়সাল ২জুন রাত অনুমান ৩টা ২০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরে ৩জুন এ ঘটনায় নিহতের পিতা মোঃ নজরুল ইসলাম (৫০), বাদী হয়ে নেত্রকোণার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে এসআরবি-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে ১৬নভেম্বর রাত আনুমানিক ১১টার সময় ময়মনসিংহ সদর কোম্পানি এসআরবি-১৪ এর একটি আভিযানিক দল নেত্রকোণা জেলা শহরের কুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আলামিন (৩৬)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নেত্রকোণা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪৪