শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্ক বা আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ থাকবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

এসময় পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে নেতাকর্মীরা চারদিকে ভ্যানগার্ডের মতো দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাভারের নামাবাজার এলাকার পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌরসভার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্গাপূজা উপলক্ষে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকতে পারে। তবে সেই আশঙ্কা যাতে সত্যি না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন। পূজা উদযাপন নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না থাকে, সে বিষয়ে নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, ঐতিহ্যবাহী সাভার-আশুলিয়ায় দুর্গাপূজা ঘিরে কখনো কোনো বিশৃঙ্খলা হয়নি। এবারও কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। এ সময় উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়নসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাভার পৌরসভার ৪৬টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit