শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’ হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন পাকিস্তানে নারী ও ন্যায়বিচারের মাঝে বড় বাধা লিঙ্গবৈষম্য পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা মধ্যপ্রাচ্য রুটে জ্বালানি সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ক্ষমতা টেকাতে ‘পাশবিক অত্যাচার’, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরা ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের ২২ বস্তা গম জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কার্যক্রমে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গত ২২ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক পর্যায়ে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। এর আগে তাকে দুই দফায় মোট আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজ তৃতীয় দফায় তাকে নতুন করে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হলো।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, রবিউল ইসলাম গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন। তার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক মনে হওয়ায় তাকে নজরদারিতে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় পাসপোর্ট দেখালেও তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে দেখা যায় যে, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্মতারিখের সাথে পাসপোর্টের জন্মতারিখে কোনো মিল নেই।

তিনি এর আগে বহুবার বাংলাদেশ ভ্রমণ করলেও এ দেশে আসা-যাওয়ার সপক্ষে সুনির্দিষ্ট বা গ্রহণযোগ্য কোনো কারণ উপস্থাপন করতে পারেননি। এমনকি জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক রকম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, তিনি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধ বা গোপন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। ঢাকা শহরসহ সারা দেশে সাম্প্রতিক নাশকতামূলক কার্যক্রমে তার কোনো সংযোগ রয়েছে কি না, তা নিশ্চিত করতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit