শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা শনাক্ত হয়েছে। ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামতের সঙ্গে এই দুই আসামির ডিএনএ মিলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার রাতে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর আসামিদের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ঢাকায় অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছিল। ফরেনসিক পরীক্ষা শেষে ল্যাবের ফলাফলে দেখা যায়, ঘটনাস্থলে পাওয়া বিভিন্ন আলামতের সাথে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ পুরোপুরি মিলে গেছে। এর ফলে এই আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হলো।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া বা দাসপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, খাবার সামগ্রী এবং নিহত এক শিশুর খাতায় পাওয়া একটি লেখাসহ মোট ৩৫টি আলামত সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল।

হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে। পরবর্তীতে নিহতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিরা ইতিমধ্যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এছাড়া আলোচিত এই মামলায় আসামিদের কয়েকজন বন্ধু, শ্মশানের পাহারাদার ও এক মাদক সরবরাহকারী আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটি রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ আরও গভীরভাবে তদন্ত করছে।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/সকাল ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit