শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুধু যুদ্ধ বা ভূখণ্ডে হামলা নয়, ‘উন্নয়নস্বার্থ’ হুমকিতে পড়লেও বেসামরিক সম্পদ সামরিক প্রয়োজনে ব্যবহারের সুযোগ রেখেছে চীনের সংশোধিত জাতীয় প্রতিরক্ষা মোবিলাইজেশন আইন। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও প্রতিরক্ষা প্রস্তুতিতে সহায়তা করতে হবে। পরিবহন, প্রযুক্তি, চিকিৎসা ও খাদ্য সরবরাহসহ অর্থনীতির প্রায় সব খাত এর আওতায় এসেছে।

১ অক্টোবর কার্যকর হওয়া সংশোধনীটি ২০১০ সালে আইন প্রণয়নের পর প্রথম বড় পরিবর্তন। এখানে প্রতিরক্ষা মোবিলাইজেশন বলতে প্রয়োজনের সময় দেশের জনবল, সম্পদ ও অর্থনৈতিক সক্ষমতাকে সামরিক কাজে ব্যবহারের জন্য প্রস্তুত ও সংগঠিত করা বোঝানো হয়েছে।

আকাংশ খান্ডেলওয়ালের বিশ্লেষণ অনুযায়ী, মূল আইনটিকে প্রধানত তাইওয়ানকেন্দ্রিক হিসেবে দেখা হতো। তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে প্রতিক্রিয়া জানানোর আইনি ও সামরিক কাঠামো গড়ে তুলতে এটি সহায়তা করেছিল। জাতীয় একীকরণের দীর্ঘদিনের লক্ষ্য ঘিরে যুদ্ধের প্রস্তুতিই তখন প্রাধান্য পেয়েছিল।

সংশোধিত আইনের পরিধি আরও বিস্তৃত। সার্বভৌমত্ব, ঐক্য, ভূখণ্ডের অখণ্ডতা ও নিরাপত্তার পাশাপাশি ‘উন্নয়নস্বার্থের’ প্রতি হুমকিও প্রতিরক্ষা মোবিলাইজেশনের কারণ হতে পারে। তবে কোন পরিস্থিতিতে এই ব্যবস্থা নেওয়া যাবে, তার সুস্পষ্ট মানদণ্ড নেই।

লেখকের মতে, এই অস্পষ্টতা সশস্ত্র সংঘাতের বাইরেও বেসরকারি সম্পদ কাজে লাগানোর সুযোগ তৈরি করে। উদাহরণ হিসেবে তিনি মালাক্কা প্রণালিতে অবরোধ ও দক্ষিণ চীন সাগরের বিরোধের কথা বলেছেন। এগুলো চীনের উন্নয়নস্বার্থের প্রতি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অবশ্য বলেছেন, আইনটির অতিরিক্ত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এটি অন্য দেশগুলোর অনুরূপ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চীনের রাজনৈতিক আলোচনায় ‘উন্নয়নস্বার্থ’ সাধারণত অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আধুনিকায়নের সঙ্গে কমিউনিস্ট পার্টির কর্তৃত্বের বৈধতাকে যুক্ত করে। লেখকের বিশ্লেষণে, প্রতিরক্ষা মোবিলাইজেশনের সংজ্ঞায় শব্দটির অন্তর্ভুক্তি সেই ধারণাকে নতুন পরিসর দিয়েছে।

আইনের ৭ নম্বর অনুচ্ছেদে প্রতিরক্ষা মোবিলাইজেশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তথ্য সংগ্রহ ও ব্যবহারের জন্য একটি সহায়ক ব্যবস্থা গড়ার কাঠামো রয়েছে। ৮ নম্বর অনুচ্ছেদে উন্নত প্রযুক্তির প্রয়োগ এবং উদীয়মান খাতে প্রতিরক্ষা মোবিলাইজেশন সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তিও এর আওতায় পড়ে।

এ ছাড়া কৌশলগত উপকরণ মজুত ও সামরিক পণ্যের সরবরাহব্যবস্থার আনুষ্ঠানিক নিরাপত্তা মূল্যায়নের বিধান রয়েছে। মোবিলাইজেশন ঘোষণা হলে বেসামরিক স্থাপনা, সরঞ্জাম, যানবাহন ও জায়গা হুকুমদখল বা অধিগ্রহণ করা যাবে।

লেখকের মতে, এসব বিধান বেসামরিক গবেষণা ও সামরিক শিল্পের সংযোগ বাড়াবে। অর্থনীতির বড় অংশ পরিস্থিতির প্রয়োজনে প্রতিরক্ষা সম্পদ হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

ভারতের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। ওষুধের কাঁচামাল, বিরল মৃত্তিকা ও চুম্বক, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সৌর মডিউল এবং মূলধনি পণ্যে দেশটির চীননির্ভরতা রয়েছে। লেখকের আশঙ্কা, আইনটি ভারতের সঙ্গে অর্থনৈতিক বিরোধেও প্রয়োগ করা হতে পারে। এটি ২০২৫ সালের এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রে কার্যকর রপ্তানি বিধিনিষেধের আনুষ্ঠানিক সম্প্রসারণ হিসেবেও কাজ করতে পারে। সূত্র: দ্য ডিপ্লোম্যাট

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit