রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

যে শব্দগুলো বললে তালাক হয়ে যায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : যৌক্তিক কারণে তালাক দেয়া হলে এর কিছু নিয়মকানুন আছে। স্বামী যদি স্ত্রীকে রাগের মাথায় বলে তুমি চলে যাও, বাপের বাড়ি যাও, তুমি আমার উপর হারাম, আজ থেকে আমি তোমার স্বামী নই, তুমি আমার স্ত্রী নও, তোমার নিজের বিষয়গুলো নিজে দেখো। তোমাকে মুক্ত করে দিলাম।

তুমি ইদ্দত পালন করো। এজাতীয় যেসব কথায় বিচ্ছিন্নতার প্রতি ইঙ্গিত করে এই শব্দগুলো তালাকের নিয়তে বললে তালাক হয়ে যাবে। আর সরাসরি ‘তালাক’ শব্দ নিয়ত ছাড়াও যদি বলে তালাক হয়ে যায়। তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি স্বাধীন ইত্যাদি শব্দ তালাক সংক্রান্ত কিনায়া বা ইঙ্গিতবহ শব্দ। তালাকের নিয়তে বা তালাক সংক্রান্ত আলোচনার সময় বললে এসব শব্দ দ্বারা তালাক পতিত হয়ে যাবে।
 
তালাকের নিয়ত ছাড়া এমনিতে বললে এর মাধ্যমে কোনো তালাক পতিত হবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। তালাকের নিয়ত করলেই এ ইঙ্গিতবহ শব্দগুলোর মাধ্যমে তালাক পতিত হবে।
 
তবে কোন এলাকায় যদি ‘তালাক’ শব্দের সমার্থক শব্দ হিসেবে ‘তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি স্বাধীন’ ইত্যাদি শব্দ ব্যবহার হয়ে থাকে। যেমন বাংলাদেশে ‘ডিভোর্স, ছেড়ে দিলাম’ শব্দগুলো তালাকের বিকল্প বা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে থাকে, তাহলে সেটি ‘সরিহ’ তালাক তথা পরিষ্কার তালাক শব্দের অর্থেই ধরা হবে। ছেড়ে দিলাম বললে তালাকই বুঝাবে। তখন উক্ত এলাকায় উপর্যুক্ত শব্দাবলি তথা ‘তুমি আজাদ, তুমি স্বাধীন, তুমি মুক্ত’ ইত্যাদি ব্যবহার করলে তালাক হয়ে যাবে।
 
কিন্তু আমাদের দেশের অনেক স্থানেই ‘তুমি স্বাধীন, তুমি মুক্ত, তুমি আজাদ’ ইত্যাদি শব্দকে তালাকের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় না। বরং এটি কোন কাজ বা দায়িত্ব বিষয়ে মুক্ত হিসেবেও ব্যবহার করে থাকে। তাই এটি বলার দ্বারাই তালাক হয়ে যাবে বলার সুযোগ নেই।
 
তালাক একটি স্পর্শকাতর বিষয়। রাগের মাথায় হোক বা রাগ ছাড়া দুষ্টুমির ছলে হোক। এসব শব্দ ব্যবহার করা উচিত নয়। তালাক মৃত্যুর মতো ভয়ংকর বিষয়। মৃত্যু হয়ে গেলে যেমন ফিরানোর কোনো সুযোগ নেই। তালাক দিয়ে দিলে এটাকে ধামাচাপা দেয়ার কোনো সুযোগ নেই। তাই যতই রাগ আসুক এসব শব্দ পরিহার করতে হবে। তালাক দিতে হলে শরয়ি পদ্ধতিতে তালাক দিতে হবে। তালাক আল্লাহর কাছে খুবই অপছন্দের। শয়তান শুধু চায় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit