বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিনে মুসলিম উম্মাহকে নামাজ, সদকা, রোজা এবং বেশি বেশি আল্লাহর জিকিরের মতো নেক আমল করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সভাপতি শেখ সালেহ আল-ফাওজান। 

আজ এক বিবৃতিতে তিনি এই বিশেষ দিনগুলোর গুরুত্ব তুলে ধরেন।

গ্র্যান্ড মুফতি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, জিলহজের প্রথম দশ দিনে সম্পাদিত নেক আমল মহান আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রিয়। তাই মুসলমানদের উচিত এই বরকতময় দিনগুলোতে বেশি বেশি নফল ইবাদত করার পাশাপাশি ফরজ বিধানগুলো পালনে অত্যন্ত যত্নবান হওয়া এবং সব ধরনের গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখা। 

তিনি এই দশ দিনকে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান নিয়ামত ও অনুজ্ঞার মৌসুম হিসেবে বর্ণনা করেন।
বিবৃতিতে শেখ আল-ফাওজান হজে অংশ নেওয়া ব্যক্তি ছাড়াও অন্যান্য সাধারণ মুসলমানদের জন্য আরাফাতের দিনের রোজার ফজিলত স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এই একটি রোজার উসিলায় মহান আল্লাহ বান্দার আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেন। এর পাশাপাশি যারা এবার কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের চুল, নখ কাটা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি।

সূত্র: সৌদি গেজেট

 

কিউএনবি/অনিমা/ ১৬ মে ২০২৬,/রাত ৮:২৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit