মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বিশ্বকাপের দল ঘোষণা করল হালান্ডের দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বমঞ্চে ফিরছে ‘নিশীথ সূর্যের দেশ’ নরওয়ে। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা। সদ্য প্রিমিয়ার লিগজয়ী ওডেগার্ডের পাশাপাশি প্রত্যাশিতভাবেই এই স্কোয়াডে আছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড এবং তরুণ তুর্কি অস্কার বব ও ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেনের মতো বিশ্বসেরা তারকারা।

তবে দলটির এবারের স্কোয়াড ঘোষণায় যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা ও রাজকীয় চমক। কোনো সাধারণ সংবাদ সম্মেলন বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নয়, নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড নিজে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। রাজার মুখ থেকে নিজের নাম শোনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দলের ডিফেন্ডার সোনদ্রে লাংগস মজা করে জানান, ভিডিওটি শেষ হওয়ার আগপর্যন্ত এক মুহূর্তের জন্যও তিনি রাজার ওপর ভরসা করতে পারছিলেন না।

এবারের দলে একমাত্র বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন সান্ডার টাংভিক। এসকে বার্নের নিয়মিত গোলকিপার মাথিয়াস ডায়নগেল্যান্ড চোটে পড়ায় ২৩ বছর বয়সী টাংভিকের জন্য বিশ্বকাপের দরজা খুলে যায়। অন্যদিকে, রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের সাবেক গোলকিপার নিকিতা হাইকিন নরওয়ের হয়ে খেলার জন্য নাগরিকত্ব পরিবর্তনের আবেদন করলেও শেষ মুহূর্তে তা অনুমোদন পায়নি।

বাছাইপর্বে দুর্দান্ত ফুটবল খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে নরওয়ে। আট ম্যাচের সবকটিতে জিতে এবং প্রতিপক্ষের জালে রেকর্ড ৩৭টি গোল দিয়ে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে নরওয়েকে অন্যতম বড় ‘ডার্ক হর্স’ বা চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইতিহাসের পাতায় এটি নরওয়ের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ১৯৩৮ সালে প্রথমবার অংশ নিয়ে নকআউট পর্বের এক ম্যাচ খেলেই বিদায় নিয়েছিল তারা। এরপর নব্বইয়ের দশকে দলটির সুবর্ণ সময় কাটে, যেখানে ১৯৯৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল নরওয়ে। এরপর দীর্ঘ প্রায় তিন দশক বিশ্বমঞ্চে অনুপস্থিত থাকার পর ওডেগার্ড-হলান্ডদের সোনালী প্রজন্মের হাত ধরে আবার পুনরুত্থান ঘটেছে দলটির।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের এই মহাযজ্ঞ। যেখানে ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। এরপর ২৩ জুন নিউ জার্সিতে সেনেগাল এবং ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে তারা। বিশ্বজুড়ে থাকা ফুটবল ভক্তরা এখন মুখিয়ে আছেন রাজার দলের এই মাঠের লড়াই দেখার জন্য।

কিউএনবি/অনিমা/২২.০৫.২০২৬/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit