বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ২১৬ টাকা বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১০ রাঙামাটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা ৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : ঈদুল আজহা ঘিরে ঢাকা গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। প্রথম দিকে ট্রেনে যাত্রীর ভিড় তেমনটা না থাকলেও ধীরে ধীরে চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করে। তবে এবার ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। টিকেট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’

তিনি জানান, ‘ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে।’

যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেয়া হবে।’
 
আগামীকাল শনিবার (২৩ মে) থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার অর্থাৎ ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে বলেও জানান কবির হোসেন।
 
তিনি বলেন, ‘যাত্রীরা যেন কোনো কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনে। কোনো দালাল চক্র যেন তাদের কার্যক্রম চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার থাকবে।’

কিউএনবি/অনিমা/২২.০৫.২০২৬/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit