বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই পাকিস্তানকে ধসিয়ে দিল শ্রীলংকা। ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিক পাকিস্তান।

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দিলশান মাদুশঙ্কার গতির মুখে পড়ে ২৫.৩ ওভারে মাত্র ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করার সুযোগ পান সাবেক অধিনায়ক বাবর আজম। এছাড়া ১৭ রান করেন হাসান নওয়াজ। ১৫ রান করেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

শ্রীলংকার হয়ে ৮.৩ ওভারে মাত্র ৩৪ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন মাদুশঙ্কা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ৩ ম্যাচে টানা জয়ের পর আজ বিপদে পড়ে গেল পাকিস্তান। অন্যদিকে শ্রীলংকা দুই ম্যাচে অংশ নিয়ে একটিতে জয় আর একটিতে হেরে যায়। আজ তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে খেলছে তারা।

 ইংল্যান্ড পাকিস্তান সফরে গিয়ে খেই হারিয়ে ফেলেছে। ৩ ম্যাচে অংশ নিয়ে এখনো জয়ের দেখা পায়নি তারা। শুধু তাই নয়! নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রেকর্ড ৪২৯ রান করেও জিততে পারেনি ইংল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit