বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, তালিকা প্রকাশ ১০১ ডলার ছাড়াল তেলের দাম বিদায়ী ভাষণে আবেগাপ্লুত মেসি যা বললেন প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২১৭ Time View

ডেস্ক নিউজ : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে গেীরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন জানিয়েছেন।

নিহত মো. সাগর সরকার (২২) পটুয়াখালীর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মিন্টু সরকারের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মহসিন হোসেন বলেন, সকালে নতুন হাট এলাকায় মহাসড়কের পাশে রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা তাদের অবহিত করেন। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের যে কোন সময় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির অজ্ঞাত কোন যানবাহনের নিচে পড়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে সড়কের পাশে রক্তের দাগ ও ছিটকে পড়া কিছু গাছের ডালপালা দেখা গেছে। 

পটুয়াখালীর দুমকি থেকে এখানে কিভাবে এলো জানতে চাইলে ওসি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছেন ওসি।

কিউএনবি/অনিমা/২২.০৫.২০২৬/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit