সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

হজরত ইবারাহিম ও সারা (আ.)-এর ঘটনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : মাওলানা নোমান বিল্লাহ

ইবরাহিম (আ.) তার স্ত্রী সারার হিজরতের একটি ঘটনা হজরত আবু হুরাইরাহ (রা.) বর্ণনা করেছেন। তিনি নবীজি (সা.)-এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন। হজরত ইবরাহিম (আ.) সারাকে সঙ্গে নিয়ে হিজরত করে একটি জনপদে প্রবেশ করলেন। সেখানে এক অত্যাচারী শাসক ছিল। শাসককে বলা হলো, ‘ইবরাহিম নামে এক ব্যক্তি এক নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে।’
 
শাসকটি তখন তার কাছে লোক পাঠিয়ে জিজ্ঞেস করল, ‘হে ইবরাহিম, তোমার সঙ্গে এ নারীটি কে?’ তিনি বললেন, ‘আমার বোন।’ তারপর তিনি সারার কাছে ফিরে এসে বললেন, ‘তুমি আমার কথা মিথ্যা মনে কোরো না। আমি তাদের বলেছি যে তুমি আমার বোন। আল্লাহর শপথ! দুনিয়াতে (এখন) তুমি আর আমি ছাড়া আর কেউ মুমিন নেই। সুতরাং আমি আর তুমি দীনি ভাই-বোন।’
 
এরপর ইবরাহিম (আ.) (বাদশাহর নির্দেশে) সারাকে বাদশাহর কাছে পাঠিয়ে দিলেন। বাদশাহ তার দিকে এগিয়ে এল। সারা ওজু করে নামাজ আদায়ে দাঁড়িয়ে দোয়া করলেন, ‘হে আল্লাহ, আমিও তোমার আর তোমার রসুলের ওপর ইমান এনেছি। আমার স্বামী ছাড়া সবার থেকে আমার সতীত্ব রক্ষা করেছি। তুমি এই বিধর্মীকে দিয়ে আমার সতীত্ব হরণ করিও না।’
 
এরপর বাদশাহ অজ্ঞান হয়ে মাটিতে পায়ের আঘাত করতে লাগল। সারা বললেন, ‘হে আল্লাহ, লোকটি মারা গেলে তো লোকে বলবে, মেয়ে মানুষটি ওকে হত্যা করেছে।’ তখন বাদশাহ সংজ্ঞা ফিরে পেল।
 
এভাবে আরও দুইবার একই ঘটনা ঘটলো। পরে বাদশাহ বলল, ‘আল্লাহর শপথ! তোমরা তো আমার কাছে এক শয়তানকে পাঠিয়েছ। একে ইবরাহিমের কাছে ফিরিয়ে দাও এবং তাকে উপহার হিসেবে হাজেরাকে দিয়ে দাও।’
 
সারা ইবরাহিম (আ.)-এর কাছে ফিরে এসে বললেন, ‘আপনি জানেন কি, আল্লাহ বিধর্মীকে লজ্জিত ও নিরাশ করে তিনি এক দাসীকে উপহার হিসেবে দিয়েছেন।’ (বুখারি ২২১৭)

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit