বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

কমেছে সবজির দাম, মাছের দর চড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮৫ Time View

ডেস্কনিউজঃ সরবরাহ বাড়ায় রাজধানীর বেশিরভাগ বাজারে সপ্তাহজুড়ে সবজির দাম কমেছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। তবে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে দেখা গেছে উল্টো প্রবণতা, কিছু ক্ষেত্রে দাম বেড়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে (কারওয়ান বাজার, নিউমার্কেট, তালতলা, আগারগাঁও, রামপুরা, মালিবাগ ও আশপাশের এলাকা) ঘুরে দেখা গেছে, এই সপ্তাহে নিত্যপণ্যের দামে মিশ্র চিত্র তৈরি হয়েছে।

সরবরাহ বৃদ্ধির কারণে প্রায় সব ধরনের গ্রীষ্মকালীন সবজির দাম কমেছে। কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি।

করলা এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, ঢেঁড়স ৪০-৫০ টাকা, পটল ৫০-৬০ টাকা এবং বরবটি ৫০-৬০ টাকায় নেমে এসেছে। বেগুনের দাম কমে প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

চিচিঙ্গা ৫০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা, কচুরমুখী ৮০-১০০ টাকা এবং সাজনা ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দল ও কাঁচা আমও তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে।

কাঁচামরিচের দাম কমে ৮০-১২০ টাকা হয়েছে। শসার দামেও বড় পতন দেখা গেছে-দেশি শসা ৪০টাকা এবং হাইব্রিড শসা ৩০ টাকা কেজি।

পেঁপে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও কিছু এলাকায় তা চাহিদা ও সরবরাহভেদে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শাকের বাজার তুলনামূলক স্থিতিশীল। লালশাক আঁটি ১৫ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং পালং শাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজারেও স্বস্তি রয়েছে। এক ডজন লাল ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের মতোই স্থির। সোনালি কক ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজির বিপরীতে মাছের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। কিছু মাছের দাম স্থির থাকলেও বেশ কয়েকটির দাম তুলনামূলক বেশি।

ইলিশের দাম আকারভেদে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। রুই ৪০০-৫৫০ টাকা, কাতল ৪০০-৫৫০ টাকা এবং তেলাপিয়া ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, দেশি মাগুর ৯০০-১ হাজার ২০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস ১ হাজার ২০০ টাকা, কলিজা ৮০০ টাকা এবং মাথার মাংস ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সরবরাহ বাড়ায় সবজির দামে বড় ধরনের স্বস্তি ফিরেছে। তবে মাছের বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। ফলে সামগ্রিকভাবে নিত্যপণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে।

কিউএনবি/বিপুল/২২.০৫.২০২৬/সন্ধ্যা ৮.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit