বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলমান উত্তেজনরার মধ্যেই চলতি সপ্তাহে সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। বুধবার (৭ অক্টোবর) সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৬ ও ৭ অক্টোবর ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়। এই হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে ,সংঘাত আরও তীব্র হতে পারে।

সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুজন নারী বাসিন্দা নিহত এবং আরও ২৮ জন আহত হন। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং পাঁচজন সৌদি নাগরিকসহ মোট আটজন বাসিন্দা আহত হন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি বাসিন্দা রয়েছেন।

সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তারা সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে পূর্ণ সমন্বয় ও  যোগাযোগ বজায় রেখে কাজ করে যাচ্ছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, ইয়েমেন থেকে রিয়াদের বিমানবন্দরের দিকে ছোড়া হুথিদের একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মাঝপথেই প্রতিহত ও ধ্বংস করেছে। পরদিন রিয়াদের বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সৌদি-সমর্থিত বাহিনী ইরান-ঘনিষ্ঠ হুথি বাহিনীর সাথে তীব্রতর সংঘাত লিপ্ত রয়েছে। হুথিরা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির উভয় পাশের বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে।

এদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে অবস্থানরত আমেরিকানদের জন্য আরও একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং সকল মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৬,/রাত ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit