মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

যে আমলে ঘুমিয়ে থেকেও সারারাত ইবাদতের সওয়াব মেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : একজন মানুষের জন্য সারারাত জেগে আমল করা খুবই কঠিন। সেটা আবার প্রতিদিন জেগে থেকে আমল করা তো আরও কঠিন। তবে কেউ যদি একটি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সারারাত জেগে আমল করার সওয়াব দিবেন। প্রতিদিন করলে প্রতিদিন দিবেন। সে আমলের ব্যাপারে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ نِصْفِ لَيْلَةٍ وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ لَيْلَةٍ

যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সাথে আদায় করবে, সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাবে। (আবু দাউদ ৫৫৫)

এরকম আরও বেশ কিছু আমলে আল্লাহ তাআলা একটার বিনিময়ে আরেকটার সওয়াব দিয়ে থাকেন। যেমন কেউ যদি ফজরের পরে ইশরাক নামাজ আদায় করে তাহলে প্রথম দুই রাকাতের জন্য ওমরাহ ও দ্বিতীয় দুই রাকাতের জন্য হজের সওয়াব পাওয়া যাবে। (তিরমিজি ৫৮৬)

আল্লাহ তাআলা তার বান্দাদের নেক আমল সহজ করার জন্য এভাবে সওয়াব দিয়ে থাকেন। এ বিষয়টা এক হাদিসে স্পষ্ট করা হয়েছে। হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আমরা একবার রসুলুল্লাহ (সা.)-কে বলি, হে আল্লাহর রসুল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রাম-যুদ্ধে শরিক হন, আমরা শরিক হতে পারি না।

তখন রসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তারা যে আমল করে তারচেয়ে বেশি সওয়াব পাবে? সেই আমল হলো প্রতি নামাজের পর তোমরা ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ ও ৩৩ আলহামদুলিল্লাহ পড়ো।’ (মুসনাদে আহমদ ১১১৫৪)

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit