বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মে.সাহাবুদ্দিন আহমেদ। এসময় মাটিরাঙ্গা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ  মোঃ আব্দুল্লাহ আল মাসুম বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন। 

মাটিরাঙ্গা উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে উপজেলার  ৫০ জন কৃষকের প্রত্যেকে  গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১কেজি, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, বালাইনাশক ২০০ গ্রাম এবং বীজতলার ছাউনির জন্য পলিথিন বিতরণ করা হয়। গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্টানে উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সাহাবুদ্দিন আহমেদ জানান, বর্তমান সরকারের কৃষি বান্ধব কর্মসূচির অংশ হিসেবে রবি মৌসুমের বাইরে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষাবাদকে জনপ্রিয় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমে আসবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। ​তিনি আরও বলেন, “মাটিরাঙ্গার মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য উপযোগী। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা সঠিক উপায়ে উৎপাদন বৃদ্ধি করতে পারে।

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit