শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :প্রথমবারের মতো পাকিস্তান সফর শুরু করেছেন ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক আর্চবিশপ পল রিচার্ড গ্যালাহার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছান। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ এশিয়ার দেশটিতে ভ্যাটিকান সিটির কোনো শীর্ষ কূটনীতিকের এটিই প্রথম সফর। খবর আনাদোলু এজেন্সির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্যালাহার হলি সির (ভ্যাটিকান) রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী শনিবার পর্যন্ত চলা এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন গ্যালাহার। বৈঠকে আন্তধর্মীয় সম্প্রীতি, সংলাপ ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ এবং দেশটির ক্যাথলিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ভ্যাটিকানের এই শীর্ষ কূটনীতিকের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্যালাহারের এই সফর পাকিস্তান ও হলি সির দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও আস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষের যৌথ অঙ্গীকারও প্রতিফলিত হবে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit