রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা পুরোপুরি অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে। এর ফলে বন্দরের কোনো কর্মকর্তা বা কর্মচারী চাকরিচ্যুত হবেন না। বরং এই চুক্তির কারণে বন্দরের পরিচালন সক্ষমতা বাড়ার পাশাপাশি কর্মরত কর্মীদের পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে।

পোশাক রপ্তানি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য সুবিধা থাকায় কোনো কোনো সময়ে দেশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। তবে বাংলাদেশ আবারও নিজের শক্ত অবস্থান ফিরে পেয়েছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ খুব দ্রুতই তার দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশের মতো চমৎকার ধর্মীয় সম্প্রীতি পুরো বিশ্বে অদ্বিতীয় এবং এই সম্প্রীতি আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit