শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মক্কা চুক্তি অনুযায়ী সৌদি আরবের সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি হুথি হামলা বন্ধের আহ্বান জানান। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় দেওয়া এক বিবৃতিতে শাহবাজ এ কথা বলেন। 

তিনি বলেন, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত নতুন ত্রিপক্ষীয় মক্কা জোটের অধীনে শুক্রবার সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। পাশাপশি সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানাচ্ছি। পাকিস্তান ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে।

এদিকে, এক্স-এ দেওয়া একটি পোস্টে শাহবাজ বলেন, সৌদির সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকার অটল। আমরা সৌদি আরবের তার জনগণকে রক্ষা করার এবং তার শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখার বৈধ অধিকারকে সম্পূর্ণরূপে সমর্থন করি। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit