সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের ‘২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব’ ‘সস্তা কপি’ বললেন কঙ্গনা, পালটা জবাব তাপসীর দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী শাহরুখকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছা অস্কারজয়ী কেভিনের

ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনবে সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২০০,০০০ আইইউ ও ১০০,০০০ আইইউ) কেনার একটি প্রস্তাব নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভায় এ সুপারিশ করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের দেওয়া প্রস্তাবে বলা হয়, জরুরি এই পুষ্টি উপাদানের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেনার জন্য নীতিগত অনুমোদন প্রয়োজন।

কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করে।

অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার জন্য বর্তমান ঠিকাদারকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) পরবর্তী মেয়াদে নিয়োগের বিষয়ে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।

প্রস্তাবে উল্লেখ করা হয়, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ৬ মাস অথবা নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত একই দর ও শর্তে বর্তমান ঠিকাদার কার্যক্রম পরিচালনা করবে।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২৬/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit