মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

সরানো হলো ১৩১ বছরের স্কুল আঙিনার কবরস্থানের সাইনবোর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : সংবাদ প্রকাশের পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। পরিদর্শনের পর স্কুল আঙিনায় স্থাপন করা কবরস্থানের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে।

শনিবার (২৩ মে) বিদ্যালয়টি পরিদর্শন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত ১৩১ বছর পুরোনো এ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে সম্প্রতি কবরস্থানের সাইনবোর্ড স্থাপন করা হয়। এর আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক দুই সদস্যের বিরুদ্ধে জমি নিয়ে মামলা, সংস্কার কাজে বাধা এবং দেয়ালের পিলার ভেঙে ফেলার অভিযোগ ওঠে।

তারা আরও জানান, ১৮ মে বিদ্যালয়ের পেছনের সীমানা প্রাচীর রক্ষার জন্য নির্মিত একটি পিলার ভেঙে ফেলা হয়। পরে ২২ মে বিদ্যালয়ের সীমানার ভেতরে কবরস্থানের সাইনবোর্ড লাগানো হয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ইকবাল ইমন বলেন, ইউএনও, এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করেছেন। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই কোনো পক্ষকে নতুন করে পদক্ষেপ না নিতে সতর্ক করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নজর রাখা হবে।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২৬/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit