বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

শর্টফিল্মে নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক  : দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে চমক দিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ঢালিউডের এই অভিনেতা এবার দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে একই পর্দায়!

প্রবাসীদের যাপিত জীবন, সংগ্রাম আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২’-এ বিশ্বরাজনীতির এই প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় তৈরি এই বহুল প্রতীক্ষিত শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’র পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। এর আগে গত মার্চে এর প্রথম পর্বটি মুক্তি পেয়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

বিশ্বের অন্যতম প্রভাবশালী একজন মেয়রের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানোর এই রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রসঙ্গে উচ্ছ্বসিত জায়েদ খান গণমাধ্যমকে জানান, জোহরান মামদানি সরাসরি তার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। এমন একজন বিশ্ববরেণ্য ও ক্ষমতাধর ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারা শুধু তার একার জন্য নয়, বরং লাল-সবুজের বাংলাদেশের পতাকার জন্যই এক বিশাল গর্বের বিষয়।

নিউইয়র্কের মেয়রের মতো ব্যস্ত ও ক্ষমতাধর মানুষকে কীভাবে এই প্রজেক্টে যুক্ত করা হলো, সেই নেপথ্য গল্পও শুনিয়েছেন এই নায়ক। তিনি জানান, ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার স্ত্রী আনুভা শাহীন হোসেনের আন্তরিক প্রচেষ্টাতেই এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে। তারাই প্রথমে মেয়রের দপ্তরে ইমেইল করে প্রজেক্টের বিস্তারিত এবং এর পেছনের মহৎ উদ্দেশ্যের কথা জানান। এরপর বেশ কিছুদিন অপেক্ষার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, মেয়রের অফিস থেকে শুটিংয়ের জন্য সবুজ সংকেত ও শিডিউল দেওয়া হয়।

শুটিং সেটে ক্ষমতাধর এই মার্কিন মেয়রের বিনয়ী ও মাটির মানুষ রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন জায়েদ খান। তিনি বলেন, জোহরান মামদানি পৃথিবীর একজন অন্যতম সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও শুটিং সেটে বিন্দুমাত্র অহংকার দেখাননি। বরং একজন সাধারণ পেশাদার অভিনেতার মতোই বারবার পরিচালকের নির্দেশ মেনে নিখুঁত শট দেওয়ার চেষ্টা করেছেন। 

ক্যামেরার পেছনে ও সামনে আড্ডা-অভিনয়ের এই পুরো কাজটি করে মেয়র নিজেও ভীষণ আনন্দ প্রকাশ করেছেন বলে জানান জায়েদ খান। 

সব মিলিয়ে, বন্টনের গল্পে ঢাকাই তারকার এই আন্তর্জাতিক মিশন এখন দুই বাংলার দর্শকদের মাঝে এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২৬/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit