বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (২৩) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। শনিবার বেলা সোয়া একটার দিকে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আতাউর রহমানের ছেলে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানান, পাঁচজন যাত্রী নিয়ে বিশ^রোডের সঙ্গে আসা অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী ট্রাক্টরের সংঘর্ঘ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মো. সুলতান নিহত হন। বাকিরা আহত হন। অটোরিকশার যাত্রীরা আশুগঞ্জের একটি হোটেলে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৪/বিকাল ৫:৪৫