বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের করিমগঞ্জে ৮০ বছর বয়সী এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকা থেকে অভিযুক্ত আটকের পর পুলিশে দিয়েছে জনতা।

অভিযুক্ত খোকন মথুরাপাড়া গ্রামের মৃত আ. ছমেদের ছেলে। 

পুলিশ, ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধাকে সড়ক থেকে তুলে নির্জন স্থানে নিয়ে যায় খোকন। সেখানে তার হাত পা বেঁধে ধর্ষণ করেন। বাড়িতে গিয়ে ওই বৃদ্ধা কান্নাকাটি করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে ভুক্তভোগীর মেয়ে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে জানালে, তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

ভুক্তভোগীর মেয়ে জানান, আমার মা এলাকায় ভিক্ষা করেন। আমার মাকে হাঁত পা বেঁধে ধর্ষণের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েও কোনো বিচার পাইনি।  

এদিকে বিষয়টি জানাজানির পর বিকালে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। একপর্যায়ে সন্ধ্যায় উত্তেজিত জনতা অভিযুক্ত খোকনকে বাড়ি থেকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে খোকনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, অভিযুক্ত খোকনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। অভিযোগের পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৬,/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit