বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নানি ও তার এক নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের আরও এক শিশু সদস্য নিখোঁজ রয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি গলির পাশের একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি (৬৫) ও তার নাতি শামীম ব্যাপারী (১২)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও জানান, নিহত বেবি ও তার বড় নাতি শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অপর শিশু সদস্য মোস্তাকিম এখনও নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৬,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit