বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

স্বাভাবিক হলো সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হওয়া সিলেট থেকে ছেড়ে আসা তেল বহনকারী ট্রেনের খালি ওয়াগনটি সফলভাবে উদ্ধার করা হয়েছে। 

এর ফলে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত ৮টায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে বগিটি উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

এ বগিচ্যুতির কারণে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পরে।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৬,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit