সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এরই মধ্যে মধ্য আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের কারণে ভ্রমণকারীদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে মেক্সিকোর তিনটি বিমান সংস্থা।

গতকাল শুক্রবার মেক্সিকোর সবচেয়ে বড় বিমান সংস্থা অ্যারোমেক্সিকো জানায়, গত ২১ দিনের মধ্যে উগান্ডা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) অথবা দক্ষিণ সুদান সফর করেছেন এমন যাত্রীদের আকাশপথে মেক্সিকোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

মেক্সিকোর আরও দুটি বিমান সংস্থা ভিভা ও ভোলারিস একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই বিধিনিষেধ ৬০ দিনের জন্য কার্যকর থাকবে।

বর্তমানে কঙ্গোতে ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব চলছে। দেশটি এবারের ফুটবল বিশ্বকাপেও অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। দেশটির প্রথম রাউন্ডের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হবে।

কঙ্গোর জাতীয় দল বর্তমানে বেলজিয়ামে অনুশীলন করছে। বিশ্বকাপ চলাকালে তারা যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে অবস্থান করবে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ১৫ মে থেকে কঙ্গোতে ইবোলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও ২২৩ জনের মৃত্যুকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে ১২৫টি নিশ্চিত ও ৯০০-এর বেশি সন্দেহভাজন ইবোলা আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

তথ্যসূত্র : দ্য স্টেইটস টাইমস 

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৬,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit