সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ইরানের পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সৌদি আরবের অনুরোধেই ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকটি আপাতত পেছানো হয়েছে।

ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে বাঘাই বলেন, কোনো দায়িত্বশীল দেশই বাইরের শক্তির চাপ বা হুকুমদারি মেনে নেবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি বর্তমানে অবরুদ্ধ রয়েছে। 

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠী নৌ অবরোধ জোরদার করায় সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার উত্তেজনাও চরম আকার ধারণ করেছে। এদিকে সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি উন্নত এমকিউ-ওয়ান ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া সম্প্রতি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় হতাহতের ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে তেহরান।

সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit