শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’ ফ্ল্যাট ৩০% ছাড়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : ক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নিতে ‘SALEBRATE’ আয়োজনের ঘোষণা দিয়েছে ফ্যাশন রিটেইল ব্র্যান্ড B2। ২০২৬ সালে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজনে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়।

‘Sale’ ও ‘Celebrate’-এর সমন্বয়ে B2-এর নিজস্ব ভাবনা থেকে এসেছে ‘SALEBRATE’ নামটি। ‘Celebrate’-এর ‘Cele’ অংশকে ‘Sale’ দিয়ে বদলে তৈরি এই নামের মধ্যেই রয়েছে কেনাকাটা ও উদ্‌যাপনের আমন্ত্রণ। 

ব্যক্তিগত রুচি ও বিভিন্ন উপলক্ষের কথা মাথায় রেখে B2-এর সংগ্রহে রয়েছে ৫০টির বেশি আমেরিকান ও ইউরোপীয় ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন। ফরমাল শার্ট, স্যুট ও ব্লেজার থেকে শুরু করে টি-শার্ট, ডেনিম ও স্পোর্টসওয়্যারের পাশাপাশি রয়েছে নারীদের ড্রেস, কুর্তা, টপস এবং শিশুদের পোশাক। সাজে নিজস্বতা যোগ করতে রয়েছে ব্যাগ, স্কার্ফ, বেল্ট, সানগ্লাস ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সুগন্ধি।

দেশজুড়ে সাতটি আউটলেট ও অনলাইন স্টোরের মাধ্যমে B2 পুরো পরিবারের জন্য আন্তর্জাতিক ফ্যাশন পৌঁছে দিচ্ছে।

অফারের বিস্তারিত জানতে ভিজিট করুন b2trendbd.com অথবা কল করুন ০১৩১৪-৭৭৪২৭২ নম্বরে।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৬,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit