শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

এক ওভারে বাংলাদেশের ৬ ছক্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : এক ওভারে ৬টি ঠক্কা হাঁকালেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হংকংয়ে সিক্স-এ সাইড টুর্নামেন্টে ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর ম্যাচেও হেরে গেল বাংলাদেশ। শনিবার (৩১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় বাংলাদেশ। হংকং সিক্সেসের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে টাইগার যুবারা হাঁকায় ৬ ছক্কা।

শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান হাবিবুর রহমান সোহান। তবে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান, ৬ বলে ৭ রানে ফেরেন তিনি। দলীয় ৫২ রানে সাব্বির বিদায় নেন। আর শেষ পর্যন্ত ১৩ বলে অর্ধশতক করে ৫৪ রান করে থামতে হয়েছে সোহানকে।

ম্যাচে ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী মিলে ৬ ছক্কা হাঁকান। ওভারের দুই বল খেলে অর্ধশতক হাঁকানোয় উঠে যেতে হয় সোহানকে। পরের ৪ বলে ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। পঞ্চম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। অর্থাৎ, টানা ৭ বলেই দক্ষিণ আফ্রিকা ছক্কা হজম করেছে বাংলাদেশের কাছে।

শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে ১২৯ রানের বড় পুঁজি নিয়েছে বাংলাদেশ। শেষদিকে ৬ বলে ২৬ রান করে মৃত্যুঞ্জয় বিদায় নিলে আবারও ক্রিজে নামেন সোহান। অপর প্রান্তে ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রনি। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit