শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, ১৪৪ ধারা জারিতে দুর্ভোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন এখনও জ্বলছে। এরই মধ্যে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব পাওয়ার তথ্য দিয়েছে বাপেক্স। সম্ভাব্য ভূমিধস, বিস্ফোরণ ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের দুইশ মিটার এলাকাজুড়ে জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা। এতে পুরো এলাকা এখন কড়া নিরাপত্তা বলয়ে।

প্রশাসনের নির্দেশনায় ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রাখা হয়েছে। 

এদিকে আগুনের তাপ, গ্যাসের চাপ এবং অনিশ্চয়তার কারণে স্থানীয় বাসিন্দারা দিন কাটাচ্ছেন আতঙ্কে। অনেকেই বাড়িঘর ছেড়ে স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন। যাদের বসতবাড়ি ও দোকানপাট নিষিদ্ধ এলাকার মধ্যে পড়েছে, তারা পড়েছেন চরম ভোগান্তিতে।

বাপেক্স জানিয়েছে, ভূগর্ভে গ্যাসের পাশাপাশি তেলের উপস্থিতিরও প্রমাণ মিলেছে। গ্যাসের চাপ নিয়ন্ত্রণে না এনে আগুন নেভানো হলে আরও বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। তাই নিরাপদ উপায়ে গ্যাস বের হওয়ার সুযোগ দিতে নিয়ন্ত্রিতভাবে আগুন জ্বলতে দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নিষিদ্ধ এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। 

প্রশাসনের দাবি, জননিরাপত্তার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে তেলের উপস্থিতি পাওয়ার পর পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাই বিস্ফোরণ কিংবা ভূমিধসের আশঙ্কা এড়াতে ঘটনাস্থলের দুইশ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৬,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit