সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ভাদাইলে পোশাক শ্রমিক শাজাহানের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।এসময়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন তারা।
কর্মসূচিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাদাইল এলাকায় পোশাক শ্রমিক শাজাহানকে তুলে নিয়ে মারধর করা হয়। তাদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী নেতা ও চেয়ারম্যান প্রার্থী গফুরের লোকজন এ হামলার সঙ্গে জড়িত। 
শ্রমিক নেতারা বলেন, একজন শ্রমিককে এভাবে তুলে নিয়ে হামলা চালানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা অবিলম্বে শাজাহানের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। 
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার সঙ্গে মুঠোফোনে  যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। ঢাকায় আসছি, পরে এসে জেনে জানাতে পারবো।

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit