শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্কনিউজঃ দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে থানা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে জিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। জিয়াউর রহমানের আদর্শ ছিল জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গঠন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠনে সবাইকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসেন সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, এছাড়াও আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

কিউএনবি/বিপুল/৩০.০৫.২০২৬/রাত ১০.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit