বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে ফুলবাড়ী নতুন সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পার্বতীপুর তদারকে গাফিলাতির কারণে ঠিকাদার সুযোগ পেয়েছে এবং সেই সাথে মিলেমিশে হরিলুটের অভিযোগ উঠেছে।

দেশের উত্তরাঞ্চলে এবং বাংলাদেশের একমাত্র বড়পুকুরিয়া কয়লাখনি। এই কয়লাখনিটি হওয়ার পর উত্তর-পূর্ব এবং দক্ষিণ দিকে পার্বতীপুর এলজিইডি কর্তৃক নির্মানকৃত রাস্তাটি গত ১০ বছর আগে কয়লা উত্তোলন করার কারণে তলিয়ে যায়। এর ফলে হামিদপুর ইউনিয়নের প্রায় ৫০ টি গ্রামের লোক বিপদে পড়ে। স্থানীয় গ্রামবাসীদের আন্দোলনের পর বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃকপক্ষ দক্ষিণ দিক বৈগ্রাম থেকে বৈদ্যনাথপুর উত্তর পর্যন্ত ৮০০ মিটার রাস্তা তাদের পরিত্যক্ত পাথর দিয়ে নতুন রাস্তা তৈরি করে দেয়।

রাস্তাটি করার পর ৫০ টি গ্রামের সাধারণ মানুষ ঐ রাস্তা দিয়ে চলাচল করতে পারতো না। ফলে ভোগান্তিতে পরতে হয় সাধারণ মানুষদেরকে। পরবর্তিতে ১ যুগ পর এই ৮০০ মিটার রাস্তা পূর্ণ নির্মাণের জন্য পার্বতীপুর এলজিইডি কর্তৃক টেন্ডার আহ্বান করেন। টেন্ডার করার পর কাজটি পান গাইবান্ধা জেলার মের্সাস নজল ট্রেডার্স । প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা শুরু হয়। কিন্তু ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করে, এতে স্থানীয় জনগণ বাঁধা দেন। জনগণের দাবি সিডিউল মোতাবেক রাস্তার কাজটি নির্মাণ করতে হবে। ঠিকাদার জনগণের বাঁধার মুখে কাজ বন্ধ করে দেন। পরবর্তিতে অদৃশ্য শক্তি ব্যবহার করে ঠিকাদার পুণরায় আবার কাজ শুরু করেন।

এ বিষয়ে পাবর্তীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এর মোঃ মানিক মিয়ার সাথে গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে স্থানীয় মোঃ সাগির ইসলাম, মোঃ সোলায়মানসহ স্থানীয় শতাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, উপজেলা প্রকৌশলীর যোগ সাজশে ৮০০ মিটার রাস্তার কাজ নিম্নমানের করা হচ্ছে । বিষয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় সাধারণ জনগণ বিষয়টি এলজিইডি প্রধান প্রকৌশলী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit