বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবদলের উদ্যোগে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহমুদ কাইয়ুম, যুগ্ম-আহ্বায়ক হান্নান শাহ এবং কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পিন্টু সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুল কাদের ও সহকারী শিক্ষক মির্জা ইকবাল হোসেন বেগ, ঝাঞ্জাইলল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী নোওয়াব, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে বিদ্যালয়ের মাঠ ও প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ ও অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশÑদুটিই একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও তরুণদের সচেতন করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit