বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। তবে এ হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা মারা গেছে কিনা, জানা যায়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার ভোরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়। হামলায় একটি A-10 Thunderbolt গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটির একটি ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সূত্রের বরাতে জানিয়েছে সিবিএস।

এ ছাড়া প্রায় আটটি F-15 যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব বিমান পরে আবারও ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনা এখনও স্বীকার করেনি বা এ বিষয়ে কোনো ব্যাখা দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে হামলা প্রতিহত করতে জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে।

এই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের হাতে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংসের পর। এর আগে ইরান একটি মার্কিন নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে ওয়াশিংটন দাবি করে। এরপর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ট্যাংকারগুলোতে হামলা চালায়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়ে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit