বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সম্পত্তি জব্দের পর এবার লন্ডনের হাইকোর্টে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করা হয়েছে।

গত সপ্তাহের শেষভাগে আদালতে দাখিল করা নথির বরাতে জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার জন্য এই আবেদনটি করেছে ঢাকাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি। এর আগে গত বছর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের এনসিএ। পাশাপাশি সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশেও অর্থপাচার ও দুর্নীতির তদন্ত চলছে।
আবাসন খাতে স্বল্পমেয়াদি ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং বর্তমানে বিলুপ্ত প্রতিষ্ঠান ‘এমএফএস’ সাবেক এই রাজনীতিবিদের ১৭৫টিরও বেশি রিয়েল এস্টেট চুক্তির বিপরীতে ঋণের ব্যবস্থা করে দিয়েছিল। এনসিএ-র তদন্ত চলার মধ্যেই সাইফুজ্জামান চৌধুরীর এসব সম্পত্তির মূল তদারককারী হোল্ডিং কোম্পানি ‘জেডটিএস প্রোপার্টিজ লিমিটেড’ বর্তমানে আদালতের অধীনে প্রশাসনিক ব্যবস্থাপনার (অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিংস) মধ্যে রয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও এসবিএসি ব্যাংক তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। সাইফুজ্জামান চৌধুরীর ব্যবহৃত আগের একটি ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর ভূমিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। টানা ১৫ বছর দেশ শাসনের পর তীব্র গণআন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধেও বর্তমানে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit