ডেস্ক নিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পানিশালা এলাকায় মুজাহিদ মঞ্জিল থেকে সাপের বাচ্ছাগুলো উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বনকর্মীরা।
পরে সাপের বাচ্ছা গুলোকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।
জানা যায়, ওই বাসার মালিক মুজাহিদ আলী জাপান প্রবাসী। বিকেলে পরিবারের লোকজন বাসার সিঁড়ির নিচে বেশ কয়েকটি সাপ দেখতে পান। এতে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে তারা সাপের বাচ্ছাগুলো উদ্ধার করে নিয়ে আসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা সাপের বাচ্ছাগুলো মনোক্লেড কোবরা। যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।
কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, উদ্ধার সাপগুলো বন বিভাগের মৌলভীবাজারের রেঞ্জ কার্যালয়ে পাঠানো হয়েছে। ওরা ওগুলো বনে অবমুক্ত করে দেবে।
কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৮