বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ (ওঈঊ ঠঙউকঅ)-সহ সাব্বির আলম হৃদয় (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা। আটককৃত তরুণের হলেন সাব্বির আলম হৃদয় (১৯)। সে দুর্গাপুর উপজেলার লেঙ্গুরা গ্রামের মো. বাবুল মিয়া ও মোছা. নাছিমা খাতুনের ছেলে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। এরআগে, গতকাল (বুধবার) দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে দুর্গাপুর থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি তদারকি ও টহল দিচ্ছিল পুলিশের একটি আভিযানিক দল। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়ার নেতৃত্বে এই দলে আরও ছিলেন এএসআই ফেরদৌস রহমান, কনস্টেবল মো. আশরাফুজ্জামান শরীফ এবং মো. আলেপ হোসেন। রাত ১২টা ১০ মিনিটের দিকে কৃষ্ণেরচর বাজারে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারেন, এক ব্যক্তি ব্যাগের ভেতর ভারতীয় মদ নিয়ে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে ঝানজাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে পুলিশের ওই দল। পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তারা কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ডের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বড় হাতব্যাগসহ সন্দেহভাজন ওই যুবক পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করেন এসআই মো. স্বপন মিয়া। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত যুবকের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ভারতীয় তৈরি আইস ভদকা’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit