মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

ছুটি পাননি ঈদে, বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদে প্রাণ গেল যুবকের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহ নগরে চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই বগির মাঝখানে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরের সানকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া (৩২) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় একটি দেয়ালঘড়ি তৈরির কারখানায় কর্মরত ছিলেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি সানকিপাড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে দুই বগির মাঝখানে পড়ে যান রুবেল। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ছুটি না পাওয়ায় ঈদের আগে বাড়ি যেতে পারেননি রুবেল। ঈদের দুই দিন পর তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে তার স্বজনরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রেলওয়ে পুলিশ বলছে, ট্রেনের ছাদে ভ্রমণের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে যাত্রীদের বারবার সতর্ক করা হলেও অনেকেই ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন।

ওসি রবিউল ইসলাম বলেন, কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় ছাদে যাতে কেউ উঠতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হয়। এরপরও অনেক যাত্রী নিয়ম অমান্য করে ছাদে ভ্রমণ করেন। যাত্রীদের সচেতন করতে রেলওয়ে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৬,/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit