সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “খেলাধুলা শারীরিক ও মানুসিক বিকাশ ঘটায়” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ৮টায় ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন এসএসসি ব্যাচ-২০২২।

উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন অত্র বিদ্যালয়েরে প্রধান শিক্ষক বাবু জগদিশ চন্দ্র রায়। এসময় শিক্ষক ফিরোজ পারেভেজ উজ্জল, রজব আলী, রুমী বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান, আব্দুল হাই সরকার, কাদেমুল হক সহ সুধীজন উপস্থিত ছিলেন। দিন ব্যাপি উৎসব মূখর পরিবেশে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের কার্যক্রম সুস্ট ভাবে সর্ম্পন্ন হয়। এতে ১২টি দল অংশগ্রহন করেন। দিন শেষে সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৬,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit