বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

সড়কেই ঈদ আনন্দ ভাইস চেয়ারম্যান প্রার্থীর

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১২৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে যানজট যেন নিত্যদিনের সঙ্গী। ঈদকে সামনে রেখে লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় যানজট সমস্যা প্রকট আকার ধারণ করে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো ভ্রুক্ষেপও নেই। সাধারন মানুষ এ নিয়ে নানাভাবে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছিলেন।

এ অবস্থায় এগিয়ে আসেন স্থানীয় বেশ কিছু সচেতন মানুষ। তাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, সাংবাদিক, সাবেক জনপ্রতিনিধি, স্থানীয় যুবক। ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনের একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। সেই ভাইস চেয়ারম্যান প্রার্থীর যেন সড়কেই আনন্দ। ঈদের আগের দিন অর্থাৎ বুধবারও তিনি সড়ক বাজার এলাকায় যানজট নিরসনে কাজ করেছেন। কখনো বাঁশিতে ফু দিয়ে, কখনো হাতের ইশারায়, কখনোবা হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে যানবাহন চলাচলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কাজ করতে দেখা যায় মানবাধিকার কর্মী জুয়েল রানাকে। 

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আখাউড়া পৌর এলাকার প্রাণকেন্দ্র সড়ক বাজারে স্বেচ্ছাশ্রমে যানজট নিরসনের কাজ শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. মনির হোসেন বাবুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ নেতা মো. মনির খান, সাধারন সম্পাদক মো. আবু কাউছার ভূইয়া, মো. মনির হোসেন, মো. আব্দুল হান্নান, জুয়েল রানা, হাসান খলিফাসহ কয়েকজন প্রতিদিন সকাল থেকে দুপুর নাগাদ সড়ক বাজারের প্রধান সড়কে দাঁড়িয়ে যানজট নিরসনের কাজ করেন। এর মধ্য জুয়েল রানাকে এ কার্যক্রমে বেশ সময় দিতে দেখা যায়।

জুয়েল রানা বলেন, ‘আমি মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত। মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। সড়ক বাজারে মানুষের ভোগান্তি কমাতে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে।’যুবলীগ নেতা মনির খান বলেন, ‘জুয়েল রানা এ কাজে অনেক বেশি শ্রম দিয়েছেন। প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে গড়ে উঠতে হলে সাধারন মানুষের সমস্যা সমাধানে নিস্বার্থভাবে এগিয়ে আসার কোনো বিকল্প নেই। 

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit