সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

ট্রু কলার অ্যাপের বিশেষ ৭ ফিচার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের জন্য একের পর এক স্মার্টফোন অ্যাপ সহজ করছে ব্যবহার পদ্ধতি। এরমধ্যে সবচেয়ে দরকারী এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ট্রুকলার। অপরিচিত নম্বরগুলো শনাক্ত করার জন্য এই অ্যাপ বেশ জনপ্রিয়। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।

এই ফিচারই অল্পদিনের মধ্যে দুর্দান্ত জনপ্রিয় করে তুলেছিল ট্রুকলারকে। একদিকে যেমন আপনি অজানা নম্বর ট্রুকলার থেকে দেখছেন, অন্যদিকে আপনার ফোন নম্বরও ফোনের অন্য প্রান্তে ট্রুকলারে ভেসে ওঠে। ফলে আপনার পরিচয় সহজেই জেনে নিতে পারে যে কেউ। কিন্তু ট্রু কলার ব্যবহার করলেও অনেকেই জানেন না অ্যাপের আরও বিশেষ ৭টি ফিচার। চলুন জেনে নেওয়া যাক এই ফিচারগুলো সম্পর্কে-

স্প্যাম ব্লকিং-

এই অ্যাপে রয়েছে স্প্যাম ব্লকিং ফিচার। যা নিজে থেকে স্প্যাম কলকে চিহ্নিত করে তা ব্লক করে দিতে পারে।

স্মার্ট রিমাইন্ডার-

ট্রু কলারের রিমাইন্ডার ফিচার আপনাকে মনে করিয়ে দিতে পারে বিল পেমেন্ট-সহ একাধিক বিষয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্মার্ট এসএমএস-

স্প্যামের ভিড়ে অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় গুরুত্বপূর্ণ মেসেজ। কিন্তু ট্রু কলারে রয়েছে বিশেষ ব্যবস্থা। যেখানে আলাদা ক্যাটাগরি অনুযায়ী সব মেসেজ দেখায়। ফলে প্রয়োজনীয় মেসেজ হারানো বা নজর এড়ানোর সম্ভাবনা খুবই কম।

এডিট সেন্ট চ্যাট মেসেজ-

অনেক ক্ষেত্রেই ‘অটো কারেক্ট’ -এর কারণে মেসেজে এক কথা লিখতে গিয়ে হয়ে যায় অন্য কিছু। ট্রু কলার থেকে মেসেজ করলে ভুল হলে কোনো সমস্যা নেই। রয়েছে এডিটের অপশনও।

বড় ফাইল শেয়ার-

ট্রু কলারে রয়েছে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ারের অপশন।

পাসওয়ার্ড প্রটেক্ট মেসেজ-

ট্রু কলারে রয়েছে মেসেজ পাসওয়ার্ড দিয়ে লক করার ব্যবস্থা।

কল রিসন-

ট্রু কলারে রয়েছে ‘কল রিসন’ ফিচার। এর মাধ্যমে ফোন করার কারণ জানাতে পারেন ব্যবহারকারী। সেক্ষেত্রে ডিসপ্লেতে ভেসে উঠবে ফোন করার কারণ।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit