মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক। সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি ঐতিহাসিক বৈঠক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, এই তিন মাসে তিনি অন্য সবার চেয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেই বেশি কথা বলেছেন।

ভ্যান্স মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতা ও শান্তির উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো ছিল না এবং তা অস্থিতিশীলতার কারণ ছিল, কিন্তু এখন একটি ইতিবাচক দিক সামনে আসছে।

ওববুর্গেনের বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত লেক লুসার্ন সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির উপস্থিতিতে ভ্যান্স এসব কথা বলেন। তিনি বলেন, আলোচনা এখন শুধু তাৎক্ষণিক নিরাপত্তা ইস্যুতে সীমাবদ্ধ নেই; বরং তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়েও এগোচ্ছে।

ভ্যান্স বলে, ‘গত কয়েক ঘণ্টাতেই আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি। আগামী কয়েক ঘণ্টায় আরও অগ্রগতি হবে বলে আমি আশা করছি।’

সূত্র : বিবিসি ও ইন্ডিয়া টুডে।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৬,/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit