মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এখন পর্যন্ত পদত্যাগের এই খবরটিকে স্রেফ ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছে।

গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আক্রমণাত্মক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ!)। আমি তার মঙ্গল কামনা করি!

ব্রিটিশ সরকার ও ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা ট্রাম্পের এই দাবি নাকচ করেছেন। দেশটির বাণিজ্যমন্ত্রী পিটার কাইল স্কাই নিউজকে বলেন, এই খবরের কোনো সত্যতা নেই এবং এটি সম্পূর্ণ অনুমাননির্ভর।

ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, স্টারমার তার পদ রক্ষায় যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। গত শুক্রবারও এক বক্তব্যে তিনি পদে টিকে থাকার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৬,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit