সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মঙ্গলগ্রহের পৃষ্ঠে ঘূর্ণায়মান ধুলিঝড় বা ‘ডাস্ট ডেভিল’-এর অসাধারণ কিছু ছবি প্রকাশ করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। এসব ছবি তোলা হয়েছে মার্স এক্সপ্রেস মহাকাশযানের মাধ্যমে। এটি ২০০৩ সাল থেকে মঙ্গলগ্রহ পর্যবেক্ষণ করছে।

মার্সের উত্তরাঞ্চলের বিশাল ক্যানিয়ন এলাকা মামার্স ভ্যালেসে এই চিত্র ধারণ করা হয়। হাই রেজোলিউশন স্টেরিও ক্যামেরা দিয়ে তোলা ছবিতে দেখা গেছে অন্তত ৩০টি সক্রিয় ডাস্ট ডেভিল ঘূর্ণিঝড় আকারে ঘুরছে। ছবিতে এগুলো ছোট হলুদ বিন্দুর মতো দেখা গেছে, যেগুলোর পেছনে গোলাপি রঙের ধুলোর রেখা রয়েছে।

বিজ্ঞানীদের মতে, সূর্যের তাপে মঙ্গলগ্রহের পৃষ্ঠ গরম হয়ে গেলে নিচের বাতাস দ্রুত ওপরে উঠে যায় এবং সঙ্গে ধুলা তুলে ঘূর্ণি তৈরি করে। এই প্রক্রিয়াতেই ডাস্ট ডেভিল তৈরি হয়।

এই ঘূর্ণিঝড়গুলো পৃথিবীর মরুভূমিতে দেখা একই ধরনের হলেও আকারে অনেক বড়। এগুলো প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ঘোরে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা আগে ধারণার চেয়ে বেশি। মামার্স ভ্যালেস একটি প্রাচীন ক্যানিয়ন এলাকা, যার দৈর্ঘ্য প্রায় ১,০০০ কিলোমিটার এবং এর বয়স প্রায় ৩.৮ বিলিয়ন বছর।

মহাকাশ সংস্থাটি জানিয়েছে, আগেও ২০০৮ ও ২০১৯ সালে এই অঞ্চলের ছবি তোলা হয়েছিল। তবে এবার সরাসরি সক্রিয় ডাস্ট ডেভিল দেখা যাওয়ায় মঙ্গলগ্রহের আবহাওয়া ও বায়ুর গতিবিধি নিয়ে নতুন ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকরা।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit