সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডে ইরানের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার মধ্যেই দেশটিকে আবারও ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধে করে দেওয়ার প্রতিক্রিয়ায় ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন।

রবিবার (২১ জুন) ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস(আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর, তিনি সরাসরি দেশটির নেতৃত্বকে এই সতর্কবার্তা দিয়েছেন।

ট্রাম্প বলেন, তোমরা এটা বন্ধ করলে তোমাদের কোনো দেশ থাকবে না। তোমাদের নিজেদের দেশেও ফিরতে পারবে না। শনিবার হরমুজ প্রণালী দিয়ে ১ কোটি ৯০ লক্ষ ব্যারেল তেল পাচার হয়েছে এবং যুক্তরাষ্ট্র এই জলপথের ‘অভিভাবক দেবদূত’ হয়ে ২০ শতাংশ তেল গ্রহণ করতে পারে।

ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আদায়ের সম্ভাব্য হুমকি ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেন, তারা যদি কোনো চুক্তিতে না আসে, আমরা টোল আদায় করব। প্রয়োজন হলে আমরা প্রণালীটি দখল করে নিতে পারি। আমি ওদের একেবারে উড়িয়ে দেব।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার বজায় রাখার বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্যের কথা জানতে চাওয়া হলে ট্রাম্প কোনো রাখঢাক না করেই কথা বলেন। পেজেশকিয়ানের উদ্দেশে ট্রাম্প বলেন, তার মুখ সামলে কথা বলা উচিত। তাকে শুধরে যেতে হবে, নইলে আমরা দেশের বাকি অংশ দখল করে নেব। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে তার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে প্রতিষ্ঠিত ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনার কাঠামোটি শুধুমাত্র একটি বিকল্প।  সেই বিকল্পের তিনি যা খুশি তাই করতে পারেন।

সূত্র: ফক্স নিউজ।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৬,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit