ডেস্ক নিউজ : দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এই দাম কমানোর দুদিন পর এখন আবার দাম কমানো হলো। এতে দুদফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমলো ৩ হাজার ৮৪৯ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৩৪২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণের গহনা বিক্রি হয়।
স্বর্ণের গহনার দাম কমানোর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৫৮