শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

প্রেমিককে নিয়ে যে প্ল্যান করলেন কৌশানি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : পূজা মানেই আনন্দ আর অসংখ্য স্মৃতির হাতছানি। আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে দুর্গাপূজা উৎসব। সেই উৎসবের আগমনী বাতাস হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যেন বইতে শুরু করেছে। শৈশব-কৈশোরের পূজার স্মৃতি মনে রেখে যৌবনে এসে আনন্দে মেতে উঠেন সবাই। ব্যতিক্রম নন সময়ের আলোচিত টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিও। 

এবারের দুর্গাপূজায় আরও একটি বাড়তি উৎসব যোগ হচ্ছে অভিনেত্রী কৌশানি মুখার্জির। পূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। এ মুহূর্তে জোরেশোরে চলছে প্রচার। সপ্তমী পর্যন্ত অভিনেত্রী সিনেমার প্রচারে ব্যস্ত থাকবেন। এরপর পরিবার নিয়ে পূজায় আমেজে মেতে উঠবেন।

অভিনেত্রী হওয়ার আগে তার পূজা কেমন ছিল? একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পূজার বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে। প্যান্ডেলে প্যান্ডেলে যখন পূজার সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলে এসে ঝাড়ি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া, আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা।’

কৌশানী বলেন, ‘পূজার সেরা সুন্দরী’ তকমাটাই তখন আমার কাছে বিশাল ব্যাপার ছিল। মানে, ঘুরতে বেরিয়ে পুরস্কার জিতে বাড়িতে ফিরছি— এটাই তো দারুণ ব্যাপার।’ তিনি বলেন, আমার ভাইবোনেরা আবার সেটা সেলিব্রেট করত। গর্ব করে ওরা বলত— ‘আমাদের বোন এত সুন্দরী।’সেই সময় নিশ্চয়ই পূজার প্যান্ডেলে প্রেমটা হতো? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন,  ‘হ্যাঁ নিশ্চয়ই! পূজার কটা দিনের প্রেম, এ বিষয়টি দারুণ মজা লাগত। আবার সেই প্রেম পূজার কটা দিনই টিকে থাকত। তারপর ভেঙে যেত।’

এবারের পূজায় প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে কেমন পরিকল্পনা থাকছে? উত্তরে কৌশানি মুখার্জি বলেন, ‘আমার পূজার সব প্ল্যানেই থাকে বনি।’ তিনি বলেন, একসঙ্গে ঠাকুর দেখা, একসঙ্গে রোম্যান্স করা, হইহই করে পার্টি করা—সবই বনির সঙ্গে। অভিনেত্রী বলেন, এই কদিন আমার দিনযাপনের সাইকেল পুরো চেঞ্জ হয়ে যায়। দেখা গেছে— পূজার কয়েকটা দিন বের হচ্ছি হয়তো দুপুরে, আর বাড়ি ফিরছি ভোরে! বাকি সকালটা ঘুমাচ্ছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit