শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের বিশেষ উপহার, শাকিব খানকে ছাড়াই ভ্রমণে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। তার ১০ বছর পূর্ণ হয়েছে। জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছায় সিক্ত হয়েছে জয়। বাবা ও মায়ের ভক্তরাও তাকে ভালোবাসায় ভাসিয়েছে। এবার জানা গেল, ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু বিশ্বাস। জন্মদিনের আনন্দ আরও স্মরণীয় করে রাখতে জয়কে নিয়ে ঘুরতে বেরিয়েছেন অভিনেত্রী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন অপু। সেখানে দেখা যায়, একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে মা-ছেলে। অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ ও রোদচশমা। অন্যদিকে জয়কে দেখা যায় কালো টি-শার্ট, কালো প্যান্ট, রোদচশমা ও কালো মাস্ক পরা অবস্থায়।
ছবিটি প্রকাশ করে অপু ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’অর্থাৎ, জয়ের দশম জন্মদিন উপলক্ষে মা-ছেলে পাড়ি জমিয়েছেন কক্সবাজারে। ছেলের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে অপু যে এমন বিশেষ আয়োজন করেছেন, তা নিয়েই এখন অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট দেন অপু। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
প্রসঙ্গত, ২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। পরে ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান হিসেবে জয়ও দর্শক-অনুরাগীদের কাছে পরিচিত মুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit